Thursday, 13 February 2020

My Valentine

||   আমার ভ্যালেনটাইন   ||



তোমারে দেখিলেম , তোমারে চাহিলেম ,
কাছে এসে ভালোবাসিলেম  ।
 তোমার ঐ দুই বাহুর মাঝে -
নিজেকে সারাক্ষণ খুঁজিলেম ।
বুকের ভিতর হাজারো উথাল-পাতাল 
আর বিশটা বছর পার ,
আমার মনের প্রিয় ভ্যালেনটাইন 
এটাই দিলেম তোমারে হার্দিক উপহার। 
অজস্র শব্দমাঝে উদাসীন আমি 
স্নেহের কাছে সদা দিশেহারা ,
একুল-ওকূল বাহে ঠাহরে দাঁড়িয়ে 
আগামী বসন্তের ন্যায় পাতাঝড়া। 
আবার উঠবে তবে, জাগবে সেজে -
প্রাণবন্ত অপার প্রেমে দিকভোলা ,
হাজারো স্রোতের মাঝে কান্ডারি হয়ে 
নোঙর তুলে হওয়ার পানে আমি পালতোলা। 
এগিয়ে চলো তবে - হে প্রিয়ে ,
অনন্ত প্রেমে সমাহিত হয়ে হাতটি ধরে -
একবুক তৃষ্ণায় হারানো  স্বপ্নগুলো 
মরুর মাঝে যেরকমে - খুঁজে ফেরে। 





-সৌমেন দে 
14/02/2020


Tuesday, 17 March 2015

SUNTALEKHOLA


সুন্তালেখলা 


এত নীরব ,             
                                      এত নির্বাক কেন  তুমি ?
কেনই বা এরূপ -    
                             ........... নিস্তব্দ সজীবতা !
অস্থির  চিত্ত           
                                           টানিয়া লহ বারেবার ,
উচ্ছ্বল প্রবাহের      
                                       বিমুখে তোমার অধিষ্ঠান । 
  উদিব্গ্ন মন -           
                                   ............সুধা প্রাপ্ত যেথা -
পরমার্থ তথা          
                                               প্রানবন্ত পরমায়ু ; 
হরিছ সদা.........   
                                                অন্তর্হিত আকুলতা ,
   করিনু কভু তোমার      
                                            .......সুশ্রীর বঞ্চনা । 
সদ্য জাগ্রত .........
                                             বিহঙ্গের কলতান -
আনিয়া লহে প্রাণে   
                                                 উদ্দীপ্ত উন্মাদনা ,
চক্ষু নিবন্ধে -          
                                             প্রলেপ দিয়া যায় -
সৃজন অখিল           
                                     ........কোমল স্নিগ্ধতা ।
নিশীথ নির্জন           
                                                মায়াবী জোছনায় -
নিষ্পলক রহি          
                                           জ্যোতির্ময় আশমানে -
দরদী মৃদু শৈল.......
                                                   সুরের মুর্চানায় -
আপ্লুত আমি........
                                                  নির্ঝরিণীর তালে ।




                                                                                    ............. সৌমেন দে 
                                                                                                 6th Μarch ,2015


Monday, 23 February 2015

 

  আত্মদ্রোহ 


জীবন পথের রক্তস্নাত রণক্ষেত্র বক্ষে-
অধিষ্ট - নিসঙ্গ পথিক আমি ,
হতাশাগ্রস্থ বুকের ভিতর হাজারো 
যন্ত্রনার সাক্ষী - তুমি অন্তর্যামী । 

মর্মাহত টুকরো টুকরো মনের -
আঙিনায় - ক্ষিপ্ত বিবেকের লাথি -
একাকিত্বের অভিশাপে দাঁড়িয়ে আমি,
নিরাকার নিরাশাগ্রস্ত নিজের সাথী ।

ভারাক্রান্ত হৃদয় আর মনের অন্তরে-
অতীতের প্রত্যাঘাত জাগায় বেদনা ,
একাকী আমি নিরবতার জ্বালায় 
পেয়ে যায় শুধু আত্মদ্রোহের যন্ত্রনা ।

অমনোযোগী আর নিস্পলক দৃষ্টিতে -
ভেসে বেড়ানো অগভীর চিন্তার আধার 
শরীরের রোম-রোম ক্ষত-বিক্ষত,
তবু না পারি চিত্কার করে কাঁদার ।

একলা মন রয় জাগতিক হতে একটু সরে-
নীরব আলোর থেকে দূর-বহুদূরে।
দিক-দিগন্তে বাঁধন হারা নিসঙ্গ হয়ে-
জীবন্ত মায়াজালের নিস্তব্দ কষ্ট সয়ে । 

ইচ্ছে করে অঝোর বৃষ্টিতে দাঁড়িয়ে-
নিস্তেজ হয়ে সারাক্ষণ ভিজতে -
ইচ্ছে করে নিদ্রাহীন দৃষ্টির অন্তরালে
অপরাধী হয়ে নিজেকে কষ্ট দিতে ।






                                                                        ....................................সৌমেন দে 
                                                                 18th Μay, 2010


Tuesday, 11 November 2014


 

" তোমার তরে "




আসিয়াছি  আমি তোমার দ্বারে
তোমার  পানে  চাহিয়া -
তোমারও প্রেমের মোহিনী মোহনে 
মায়াবী বাঁধনে জড়াইয়া  ।।


আসিয়াছি তব তোমার নিকটে 
তোমার প্রতীক্ষায় রহিয়া -
থাকিতে চাহি সদা তোমার তরে 
নয়নে নয়ন মিলাইয়া  ।।


তোমার আঁখির কোমল স্নিগ্ধতা 
শান্তি আনিয়া লহে প্রানে -
তোমার স্পর্শে পরিতৃপ্ত আমি ,
নীরব রহি তোমার আলিঙ্গনে  ।।  


তোমারও লইয়া ভাসিতে চাহি -
তেপান্তরে - দূর গগনের পাড়ে ,
দিবস - রজনী বাঁচিবারে মরি -
তোমারও হইয়া , শুধুই তোমার তরে ।।





                                                                                   ...................  সৌমেন দে ।
                                                                                                       18th  May , 2014



Monday, 1 September 2014



  " আরাকু "



   চলিয়াছি সমুদ্রতটের                      
                 হাতছানি  ছাড়াইয়া 
   দূর পাহাড়ের                               
                    আকুল আহ্বানে -
মুগ্ধ মনের                               
                    তৃষ্ণার্ত বসুন্ধরা 
     উদার প্রকৃতির                              
                      নৈসর্গিক শোভনে ।


পাহাড়ের কোলে                      
                          মেঘের অন্তরালে 
সবুজ তুলিতে                         
                             ঘুরিতেছে মাকু ;
রোদ - বৃষ্টির সুতোয়              
                               বাঁধা পড়িয়াছে 
গগন পাড়ে                          
                             চিরসবুজ আরাকু


সকালের স্নিগ্ধতায়              
                                 শিশিরের আভা 
বিস্তৃর্ন সবুজের গায়ে            
                            শুভ্র  মেঘের লাভা ।
  আধিবাসী ঢঙে মনমাতাল       
                            পাহাড়ী রঙের মেলা 
পরিতৃপ্ত মনের আঙিনায়       
                         প্রকৃতির রূপের খেলা ।


উড়ন্ত বিহগকুলের               
                              মনভোলা বিচরণ , আর
কোমল পাহাড়ী স্পর্শে          
                                   প্রকৃতিপ্রেমের ছোঁয়া। 
ভ্রমণ পিপাসু মনকে             
                                    উড়িয়ে নিয়ে যায় -
দিকভোলা - অবিশ্রান্ত         
                                 হালকা হিমেল হওয়া ।







                                                                                ..........................সৌমেন দে 
                                                                                               12th Αugust , 2013





Thursday, 27 February 2014

MEMORIES HURT



" স্মৃতিঘাত  "

 

 

অতীতের হারানো  দিনগুলি 
 ভেসে ওঠে চোখের সমুখে 
জীবন  স্মৃতির ভরা পাতা-
দাঁড়িয়ে বাস্তবের বিমুখে। 


সেদিনও ছিল আকাশে উজ্জ্বল তারা 
আজ তা কুয়াশা - ঘন মেঘেতে ভরা ,
সৃষ্টির আঁধারে হারালো চেতনা -
স্মৃতিঘাত জীবনে নিয়ে এলো বেদনা ।


দিগন্ত সমুদ্রে প্রানবন্ত ফেনারাশি -
যেন ক্লান্ত - আলস্যে  ক্ষীন ,
মানস  ভুবনে  স্মৃতির ভেলা 
দিকভোলা -হতাশায় হয় লীন ।


একরাশি স্বপ্ন আর আশাতে
হৃদয় ছিল রঙিন - বর্ণময় ,
ক্ষনিকের ত্রুটি আর স্মৃতিঘাতে-
অন্তরধামে হল শুধু ক্ষয় ।


সুন্দর ভূবনে চাইলাম বাঁচতে -
ইচ্ছেজোড়া রংবেরং-নতুন স্মৃতিতে -
দিবানিশি  চাই হতে কর্মে মন্য ,
আলোর আকাশে হৃদয় হোক ধন্য ।






                                                                                                ................সৌমেন  দে ।  
                                                                                                            28th July , 2006






Tuesday, 20 August 2013

CHITROKOTE CHITRODHARA

" চিত্রকোটে চিত্রধারা "


দেখিয়াছি আমি -                        
                               সবুজের অন্তরালে -
অবিরাম অবিশ্রান্ত                        
                                 জলরাশির ধারা ;
       রইয়াছি শহর ছাড়াইয়া                        
                                   তব দূর প্রান্তরে-
       চিরাচরিত একঘেয়েমী                       
                             নিয়মের বাঁধন ছাড়া ।


 বিরামহীন অবিচল                  
                                    প্রবাহমান দৃশ্যপটে -
  চিত্রকোটের চিত্রধারায়              
                                    মজিয়াছি আমি বেশ ,
রামধনু  রঙে সুপ্রভাত             
                                      যেন মিলাইয়া ধরে -
সুন্দরী রমনীর                     
                                  সিক্ত আলুলায়িত কেশ


মুক্তধারার বিহ্বলতায়           
                              এক টুকরো নুড়ির ন্যায়
মন -প্রাণ ভাসিয়া যায়         
                                       নিকট হইতে বহুদূর ,
কালোমেঘের ঘনঘটা            
                                      বৃষ্টির আলতো ছোঁয়া ,
সূর্যাস্তের রক্তিম ছিটায়          
                           জলতরঙ্গ রূপে-লাবণ্যে ভরপুর ।


পাহাড়-প্রাচীরে মনমুগ্ধ          
                                       সবুজের আভরন ,
ইন্দ্রাবতীর ইন্দ্রিয়দ্বারে          
                                  পরিতৃপ্ত পরিযায়ী মন
বর্ষাধারায় বৃষ্টিস্নিক্ত            
                                      প্রভাতের স্বপ্নহরিনী ;
        মায়াবী জোছনায় চিত্রকোট           
                                     যেন নিদ্রাহীন যামিনী ।




                                                                                                     

                                                                                         ……. সৌমেন দে
                                                                                                 14th  August,2013